ঢাকা    বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

সাতক্ষীরায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ খুন, আটক ৩

সাতক্ষীরা প্রতিনিধি- সাতক্ষীরার কলারোয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারী নিহত হয়েছে। বুধবার বেলা ২টার দিকে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সখিনা খাতুন (৩৫) ওই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহতের মেয়ে রাজিয়া (১৮)। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। হত্যার দায়ে আটককৃত  হলেন মর্জিনা খাতুন (৩৭), তার স্বামী ইমানুর রহমান ঝন্টু (৪৫) ও তার ছেলে জাহিদ হাসান(১৩)। স্থানীয়রা জানায়, সখিনার বাড়িতে থাকতো তার মেয়ে ও জামাতা। এ ঘটনায় তার ভাশুরের ছেলে ও তার মা মর্জিনার সাথে পারিবারিক কলহ বাঁধে। এ সময় উভয়ের পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয় সখিনা খাতুন ও তার মেয়ে রাজিয়াকে। এসময় ঘটনাস্থলেই নিহত হয় সখিনা খাতুন। মারাত্মক আহত হওয়া রাজিয়াকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এছাড়া হত্যার দায়ে তিনজন ব্যক্তিকে আটক করা হয়েছে। থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

ভিশন বাংলা ২৪

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সাতক্ষীরায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ খুন, আটক ৩

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২০

featured Image
সাতক্ষীরা প্রতিনিধি- সাতক্ষীরার কলারোয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারী নিহত হয়েছে। বুধবার বেলা ২টার দিকে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সখিনা খাতুন (৩৫) ওই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহতের মেয়ে রাজিয়া (১৮)। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। হত্যার দায়ে আটককৃত  হলেন মর্জিনা খাতুন (৩৭), তার স্বামী ইমানুর রহমান ঝন্টু (৪৫) ও তার ছেলে জাহিদ হাসান(১৩)। স্থানীয়রা জানায়, সখিনার বাড়িতে থাকতো তার মেয়ে ও জামাতা। এ ঘটনায় তার ভাশুরের ছেলে ও তার মা মর্জিনার সাথে পারিবারিক কলহ বাঁধে। এ সময় উভয়ের পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয় সখিনা খাতুন ও তার মেয়ে রাজিয়াকে। এসময় ঘটনাস্থলেই নিহত হয় সখিনা খাতুন। মারাত্মক আহত হওয়া রাজিয়াকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এছাড়া হত্যার দায়ে তিনজন ব্যক্তিকে আটক করা হয়েছে। থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত