ঢাকা    সোমবার, ২৫ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি তারিক আলীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী মারা গেছেন। সোমবার সকালে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর। দুই সন্তান ও স্ত্রীসহ তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মুক্তিযুদ্ধ জাদুঘরের আরেক ট্রাস্টি ডা. সারওয়ার আলী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৩ দিন আগে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে তিনি ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজধানীর শেরেবাংলা নগরে মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন দৃষ্টিনন্দন ভবনেরও সমন্বয়ক ছিলেন জিয়াউদ্দিন তারিক আলী। একাত্তরের যে গানের দল ঘুরে ঘুরে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছেন, সেই দলের সদস্য ছিলেন জিয়াউদ্দিন তারিক আলী ।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২৫ মে ২০২৬

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি তারিক আলীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২০

featured Image
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী মারা গেছেন। সোমবার সকালে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর। দুই সন্তান ও স্ত্রীসহ তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মুক্তিযুদ্ধ জাদুঘরের আরেক ট্রাস্টি ডা. সারওয়ার আলী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৩ দিন আগে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে তিনি ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজধানীর শেরেবাংলা নগরে মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন দৃষ্টিনন্দন ভবনেরও সমন্বয়ক ছিলেন জিয়াউদ্দিন তারিক আলী। একাত্তরের যে গানের দল ঘুরে ঘুরে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছেন, সেই দলের সদস্য ছিলেন জিয়াউদ্দিন তারিক আলী ।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত