বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড তিন রাস্তার মোড়ে নিত্য যানজট ভোগান্তিতে জনজীবন ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী
ইতালিতে ইফাডের কাউন্সিলে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন শেখ হাসিনা

ইতালিতে ইফাডের কাউন্সিলে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন শেখ হাসিনা

ইতালির রোমে ইফাডের কাউন্সিলে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে কৃষি উন্নয়নবিষয়ক আন্তর্জাতিক তহবিলের (ইফাড) ৪১তম গভর্নিং কাউন্সিলের উদ্বোধনী সভা ১৩ ফেব্রুয়ারি। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেনশেখ হাসিনা। ইফাডের আগের অধিবেশনগুলোতে মূল প্রবন্ধ উপস্থাপন করেছিলেন মরিশাশ, ইতালি, ঘানা, রুয়ান্ডা এবং চীনের রাষ্ট্র ও সরকারপ্রধানরা।

 

১১ ফেব্রুয়ারি এ কাউন্সিলে যোগ দিতে ইতালি যাচ্ছেন শেখ হাসিনা। ১২ ফেব্রুয়ারি তিনি ভ্যাটিকান সিটিতে যাবেন এবং পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করবেন।

 

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। তিনি বলেন, ইফাডের প্রেসিডেন্ট গিলবার্ট এফ হাংবোর আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এ সফর। সেখানে তিনি প্রবন্ধ উপস্থাপন করবেন। কৃষি ক্ষেত্রে বাংলাদেশের অর্জন এবং গ্রামীণ যুবশক্তির উন্নয়নে সরকারের গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরা হবে তার প্রবন্ধে।

 

প্রধানমন্ত্রীর এই সফরে সঙ্গী হচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ সংশ্নিষ্ট উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা। ১৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com