বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬ আসনে জয়ী

বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬ আসনে জয়ী

জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফল প্রকাশ হয়েছে। বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬ আসনে জয়ী হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ইসির তথ্য অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখের বেশি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখের বেশি।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আমরা ২৯৯টি আসনে ভোট গ্রহণ করেছি। আমরা ২৯৭টি আসনের ফলাফল বলব। চট্টগ্রামের দুটি আসনের ফলাফল আদালতের নির্দেশ অনুযায়ী বলছি না।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ।

গণভোটে কাস্ট হয়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ।
ইসি সচিব বলেন, আমাদের কাছে যে তথ্য আছে, তাতে জাতীয়তাবাদী দল বিএনপি ২০৯টি আসন পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ছয়টি আসন।

বাংলাদেশ খেলাফতে মজলিস পেয়েছে দুটি আসন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে একটি আসন। গণ অধিকার পরিষদ পেয়েছে একটি আসন। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) পেয়েছে একটি আসন। গণসংহতি আন্দোলন পেয়েছে একটি আসন।

খেলাফতে মজলিস একটি, আর সাতজন স্বতন্ত্র প্রার্থী আসনে জয়লাভ করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com