বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নিজের সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর ন্যায়ভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠাই শহীদদের আত্মত্যাগের সম্মান : তারেক রহমান রমজানে নতুন সূচিতে চলবে হাইকোর্ট ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ ভোটকেন্দ্রে মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞা নিয়ে নতুন সিদ্ধান্ত ইসির তারেক রহমানকে জামায়াত আমিরের ডিবেটের আমন্ত্রণ সংঘর্ষের পর শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ, নতুন ঘোষণা মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য: মাদক বিরোধী সভা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় আধিপত্যের জেরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে কিশোর নিহত

করপোরেট কর কমায় কমবে সুদের হার: এফবিসিসিআই সভাপতি

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ জুন, ২০১৮

ডেস্ক রিপোর্ট:  ব্যাংকিং সেক্টরে করপোরেট কর কমানোর প্রতিফলন ব্যাংকিং সেক্টরে সুদের স্প্রেড যৌক্তিক পর্যায়ে কমানো তথা সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে সহায়ক হবে বলে আমরা আশা করি বলে মন্তব্য করেছেন এফবিসিসিআইয়ের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন। আজ শনিবার রাজধনীর ফেডারেশন ভবনে আয়োজিত ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর এফবিসিসিআই’র আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শীর্ষক সংবাদ সম্মলনে এসব কথা বলেন তিনি।

এফবিসিসিআই সভাপতি বলেন, প্রস্তাবিত বাজেটে পাবলিক ট্রেডেড ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে করপোরেট করের হার ৪০ শতাংশ থেকে কমিয়ে ৩৭.৫ শতাংশ করা হয়েছে এবং নন-পাবলিকলি ট্রেডেড ব্যাংক বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কর্পোরেট কর ৪২.৫ শতাংশ থেকে ৪০ শতাংশ করা হয়েছে। করপোরট কর হার কমলে রাজস্ব কমে না। বরং করপোরেট কর হার কমলে মুনাফার অংশ ব্যবসায়ী বিনিয়োগের মাধ্যমে অথবা লভ্যাংশ বিতরণের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আপেক্ষিকভাবে বেশি অবদান রাখবে।

সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক তদারকি প্রতিষ্ঠান হিসেবে অবশ্যই এ ব্যাপারে কার্যকর ও বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ করবে। আমরা এটার সুফল দেখার প্রত্যাশা করছি। কর্মসংস্থান ও বিনিয়োগের স্বার্থে আমরা অন্যান্য উৎপাদনশীল খাতে তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর হার ২.৫ শতাংশ কমানোর জন্য পুনরায় দাবি করছি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com