বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মনোহরদীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ ২ জন আটক, আদালতে প্রেরণ ছন্দময় ফুটবল উপহার দিয়ে দাপুটে জয় পেল ব্রাজিল আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত সান্তাহার জংশন ষ্টেশনের ওভার ব্রীজের নির্মাণ কাজ বন্ধ : যাত্রীদের চরম দুর্ভগ মির্জা আব্বাসের সুস্থতা নিয়ে আশাবাদ, দেশবাসীর কাছে দোয়া চাইলেন ভিপি উজ্জ্বল বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড তেলের পর্যাপ্ত মজুদ আছে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : জ্বালানি বিভাগ
নরসিংদীর রায়পুরায় আধিপত্যের জেরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে কিশোর নিহত

নরসিংদীর রায়পুরায় আধিপত্যের জেরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে কিশোর নিহত

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এরশাদ ও হানিফ মাস্টার গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক কিশোর নিহত হয়েছে। নিহত মোস্তাকিম মিয়া (১৪) উপজেলার সায়দাবাদ গ্রামের মাসুদ মিয়ার ছেলে।

আজ ভোরে সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের বিরোধের জেরে ভোরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে, এতে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হন।

সংঘর্ষের সময় মোস্তাকিম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত কিশোর কোনো গ্রুপের সঙ্গে জড়িত ছিল না বলে দাবি করেছে তার পরিবার।

নিহতের মা শাহানাজ বেগম জানান, বাড়ির পাশের সড়ক দিয়ে এসে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। তার স্বামী প্রবাসে থাকেন এবং পরিবারটি কোনো গ্রুপের সঙ্গে সম্পৃক্ত নয়।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিমল বরণ ঘোষ জানান, হাসপাতালে আনার আগেই মোস্তাকিমের মৃত্যু হয়। তার শরীরের বাম পাশে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

নিহতের লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে আনার প্রস্তুতি চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com