রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

আগস্ট মাস আসলে নেত্রীকে নিয়ে বিপদের আশঙ্কা থাকে, অশুভ তৎপরতা জেগে ওঠে

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: খালেদা জিয়ার জন্মদিন পালন নিয়ে বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভুয়া জন্মদিন পালন করলে আপনাদের সঙ্গে রাজনৈতিক কর্ম ও সম্পর্ক করা কঠিন হবে। তিনি বলেন, আগস্ট মাস আসলে নেত্রীকে নিয়ে বিপদের আশঙ্কা থাকে, অশুভ তৎপরতা জেগে ওঠে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে যুবলীগ আয়োজিত ‘মাসব্যাপী সংবাদ চিত্র প্রদর্শনী উদ্বোধনী’ পূর্ব আলোচনায় তিনি এ কথা বলেন।

এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১৫ আগস্টের জন্মদিন পালনের সমালোচনা করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা ১৫ আগস্টের ভুয়া জন্মদিন পালন করে তারা নির্মম পরিহাস করে।

তিনি বলেন, শোকের মাসে ১৫ আগস্ট আমাদের চেতনায় শক্তি সঞ্চার করে। এই শোকের মাস এলে জঙ্গিবাদ, নাশকতা, সাম্প্রদায়িক অপশক্তিগুলো সক্রিয় হয়ে ওঠে। একদিকে হারানোর বেদনা, আবার নতুন করে হারানোর সেই শঙ্কা আমাদের মধ্যে শিহরণ সঞ্চারণ করে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে ’৭৫-পরবর্তী সময়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাজনৈতিক নেতা হচ্ছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। আগস্ট মাস এলে বঙ্গবন্ধুর মতো আমাদের প্রিয় নেত্রী যাকে ঘিরে বঙ্গবন্ধুর রাজনীতি আবর্তিত, তাকে নিয়ে এই মাসে বিপদের আশঙ্কা থাকে, অশুভ তৎপরতা জেগে ওঠে। আমাদের সতর্ক থাকতে হবে। যুবলীগকে সতর্কতার সঙ্গে প্রোগ্রাম করতে হবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা জানেন ১৫ আগস্ট হত্যাকাণ্ডের নেপথ্যে কারা ছিল, দেশের জনগণ জানেন ২১ আগস্ট গ্রেনেট হামলার নেপথ্যে কারা ছিল। শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করেই ২১ আগস্ট গ্রেনেট হামলা হয়েছিল।’

তিনি আরও বলেন, রাজনীতিতে এত ট্র্যাজেডির পরও গণতন্ত্রের স্বার্থে, সুশাসনের স্বার্থে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কর্মের সম্পর্ক রাখতে চাই।

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীরের সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com