সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া নতুন করে সাজাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ জাতীয় দল টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি সামনে আসে, যখন একাধিক বাংলাদেশি সাংবাদিক অভিযোগ করেন, আইসিসি তাদের অ্যাক্রেডিটেশন আবেদন প্রত্যাখ্যান করেছে। সূত্রের বরাতে দ্য টেলিগ্রাফ অনলাইল জানিয়েছে, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের পরিবর্তন ও সূচিতে রদবদলের কারণে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া পুনর্বিবেচনা করা হচ্ছে।

আইসিসির এক সূত্রের বরাতে পিটিআই জানিয়েছে, আবেদনের সংখ্যা ও সূচিতে পরিবর্তন হওয়ায় পুরো প্রক্রিয়াটি নতুন করে সাজানো হচ্ছে। সেই অনুযায়ী অ্যাক্রেডিটেশন তালিকা প্রস্তুত করা হচ্ছে।

সূত্রের বরাতে সংবাদ সংস্থাটি জানায়, প্রায় ৮০ থেকে ৯০ জন বাংলাদেশি সাংবাদিক অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করেছিলেন। তবে বাংলাদেশ দল টুর্নামেন্টে থাকলেও এতজনকে অনুমোদন দেওয়া সম্ভব হতো না।

সূত্রের বরাতে তারা আরো জানায়, দেশভিত্তিক কোটা অনুযায়ী সাধারণত ৪০ জনের বেশি অনুমোদন দেওয়া যায় না। আয়োজক বোর্ডের সুপারিশের ভিত্তিতে আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

এদিকে ঢাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার আমজাদ হোসেন জানান, বিষয়টি আইসিসির সঙ্গে তোলা হয়েছে এবং সিদ্ধান্তের ব্যাখ্যা চাওয়া হয়েছে। আমজাদ হোসেন বলেন, ‘এই সিদ্ধান্ত গতকালই এসেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com