শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঢাকায় ‘আল্লাহর দলের’ ৪ সদস্য আটক

ঢাকায় ‘আল্লাহর দলের’ ৪ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ ওরফে ‘আল্লাহর সরকার’-এর চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব ১-এর একটি আভিযানিক দল রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

আজ বুধবার বেলা সাড়ে ১২টায় কারওয়ান বাজারে অবস্থিত র‌্যাব মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব ১-এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ার বিন কাসেম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। এ সময় অভিযান পরিচালনাকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

গ্রেপ্তারকৃতরা জঙ্গিরা হলেন সিরাজুল ইসলাম সেহেরুল মৃধা (৩৮), মনিরুজ্জামান মনির (৪০), এসএম হাফিজুর রহমান সাগর (৪৫) ও মোঃ শফিউল মোযনাবীন তুরিন (২৭)।

গ্রেপ্তারকৃতদের নিকট হতে তিনটি পেনড্রাইভ, ১২টি মোবাইল ফোন, সংগঠনের লিফলেট, দাওয়াতপত্র ও আয়-ব্যয়ের হিসাব সম্বলীত টালি খাতা উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, সংগঠনটি গণতন্ত্র ও বাংলাদেশের সংবিধানে বিশ্বাসী নয়। তাদের মূল লক্ষ্য অনুকূল পরিবেশে দেশের মধ্যে ব্যাপক নাশকতায় লিপ্ত হয়ে গণতান্ত্রিক সরকারকে উৎখাতের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা।

জঙ্গি সংগঠনটির সদস্যরা ইসলামের অপব্যাখ্যা দিয়ে নানাভাবে সদস্য সংগ্রহের চেষ্টা করছে বলে র‌্যাবের অনুসন্ধানে উঠে এসেছে। আটক সদস্যরা র‌্যাবকে জানিয়েছে, তাদের মতে বর্তমানে দেশে যুদ্ধাবস্থা চলছে বিধায় তারা ঈদ, কোরবানী, হজ্ব ইত্যাদি পালন করে না; জুমার নামাজ আদায় করে না এবং প্রতি ওয়াক্তের শুধু দুই রাকাত নামাজ আদায় করে। এমনকি ইসলামের কালেমার সাথে শেষ নবীর নাম যুক্ত করার ক্ষেত্রেও তাদের ভিন্নমত রয়েছে।

গত ১৮ আগস্ট রাজধানীর হাতিরঝিল এলাকা হতে এ জঙ্গি সংগঠনের ভারপ্রাপ্ত আমিরসহ মোট চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর দলটির ওপর র‌্যাব ১ গোয়েন্দা নজরদারি জোরদার করে নতুন করে চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আটকদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com