শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
বিতর্কিতরা আ.লীগের কোন পদে আসতে পারবেন না : কাদের

বিতর্কিতরা আ.লীগের কোন পদে আসতে পারবেন না : কাদের

বিতর্কিতরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন গুলোর কোন পদে আসতে পারবেন না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘যারা বতর্কিত, যারা অনুপ্রেবেশকারি, সাম্প্রদায়িক শক্তির সাথে সংশ্লিষ্ট এবং নানা কারনে বিতর্কিত তাদের আওয়ামী লীগের কোন কমিটিতে আনা হবে না।’

ওবায়দুল কাদের আজ সোমবার বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন গুলোর সম্মেলনের জন্য নির্মানধীন সভা মঞ্চ পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সকল কমিটি করার ক্ষেত্রে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিবেন। তবে সহযোগী সংগঠনগুলোর নেতৃত্বের ক্ষেত্রে পরিবর্তন হবার সম্ভবনা বেশি। এ ক্ষেত্রে অভিজ্ঞদের বিষয়টা বিবেচনা করা হবে।ঢাকা মহানগর উত্তর ও দক্ষিন আওয়ামী লীগের সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, আগামী দু-একদিনের মধ্যেই দুই মহানগরের সম্মেলনের তারিখ ঘোষনা করা হবে। তবে ১৫ ডিসেম্বরের আগেই এই সম্মেলন অনুষ্ঠিত হবে। কারন আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ২০ ও ২১ ডিসেম্বর।বিএনপির ভাইস-চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোক প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, তারা যদি সাদেক হোসেন খোকার লাশ দেশে আনতে চায় তাহলে আমাদের কোন সমস্যা নেই। এক্ষেত্রে যদি কোন সহযোগিতা প্রয়োজন হয় তা আমরা করবো।এ সময়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, আওয়ামী লীগ নেতা মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায়, কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com