সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি

‘৯৯৯’ নম্বরে দুই বছরে দেড় কোটি কল

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯

জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে সহায়তা চেয়ে তাৎক্ষণিক বাংলাদেশ পুলিশের সহযোগিতা পাচ্ছে দেশের সাধারণ মানুষ। এই সেবা ২৪ ঘণ্টাই চালু থাকে। নাগরিকের যে কোনো জরুরি প্রয়োজনে একটি মোবাইল ফোন থেকে ৯৯৯-এ ফ্রিতে কল করা যায়। সেবাটি শুরুর পর গত দুই বছরে মোট সহায়তা চেয়ে কল এসেছে এক কোটি ৪৯ লাখ ৬৭ হাজার ৬৬টি। ২০১৭ সালের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় তথ্যপ্রযুক্তি দিবসে (বর্তমানে জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস) প্রথম চালু হয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’। এই সেবাটি ইতোমধ্যে দুই বছর পেরিয়ে গেছে।

জরুরি সেবা ৯৯৯ নম্বরে গত দুই বছরে মোট সহায়তা চেয়ে ফোন করা হয়েছে এক কোটি ৪৯ লাখ ৬৭ হাজার ৬৬টি। বাংলাদেশ পুলিশের অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি পরিচালনা করে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রাপ্ত কলের মধ্যে ৩০ লাখ ৭৮ হাজার ৫১৭টি ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সরাসরি সেবা দিতে সক্ষম হয়েছেন তারা। ২৯ লাখ ২ হাজার ৯২৮টি সাধারণ তদন্ত কল এসেছে। এছাড়াও এক লাখ ৭৫ হাজার ৫৮৯টি কল ফর সার্ভিস হিসেবে ফোন এসেছে। পুলিশের পক্ষ থেকে গত ১২ ডিসেম্বর তৃতীয়বারের মতো অনুষ্ঠিত জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবসে ‘কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ’ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, পুলিশ দুই বছরে ৫৮ লাখ সেবা সহায়তা দিতে সক্ষম হয়েছে। এই সেবাটি আরও সহজ করতে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান আইজিপি। তথ্যপ্রযুক্তি বিভাগ প্রথমে পরীক্ষামূলক বা পাইলট প্রকল্প হিসেবে সেবাটি চালু করেছিল। এরপর তা বাংলাদেশ পুলিশের অধীনে পরিচালনা করার জন্য পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। পরে ২০১৭ সালের ১২ ডিসেম্বর সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। ‘৯৯৯’ নম্বরে ফ্রি কল করে জরুরি কোনো প্রয়োজনে যে কেউ পুলিশি, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা নিতে পারেন। খুব শিগগিরই আরও কিছু সেবা যুক্ত হতে যাচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com