মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
জমে উঠেছে নরসিংদী সদর-১ আসনের নির্বাচন ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন

সিটি নির্বাচনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক থাকবে: মিলার

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক থাকবে। আজ সোমবার দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

মিলার বলেন, ‘যিনি যোগ্য, তিনিই হয়ত ঢাকার নেতৃত্বে আসবেন। আমাদের নির্বাচন পর্যবেক্ষক রয়েছে। আমাদের মানুষ জানতে চায়, কীভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান রয়েছে।’

মিলার বলেন, ‘আমরা আশাবাদী, এই নির্বাচন হবে শান্তিপূর্ণ, উৎসবমুখর, অবাধ ও বিশ্বাসযোগ্য। প্রত্যেকেই ভোটে অংশগ্রহণ করতে চায়। আমরা এ-ও আশা করি, এই নির্বাচন অংশগ্রহণমূলক হবে।’

তিনি বলেন, ‘আমরা বলব, দয়া করে আপনারা নির্বাচনে অংশ নিন। কখনও কখনও নির্বাচন প্রক্রিয়া ত্রুটিপূর্ণ (ইমপারফেক্ট), গোলযোগপূর্ণ (নয়সি) হয়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।’

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠকে বসেন রবার্ট মিলারের নেতৃত্বে এক প্রতিনিধি দল। দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com