শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

জমে উঠেছে নরসিংদী সদর-১ আসনের নির্বাচন

জমে উঠেছে নরসিংদী সদর-১ আসনের নির্বাচন

নরসিংদী সদর-১ আসনের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ক্রমেই উত্তাপ বাড়ছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার বিকেলে গণ অধিকার পরিষদের উদ্যোগে একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি চিনিশপুরে গণ অধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট শিরিন আক্তারের নিজ বাসার সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষাচত্বর পৌর পার্কে গিয়ে শেষ হয়। মিছিলে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গণ অধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট শিরিন আক্তার বলেন, নির্বাচিত হলে তিনি নরসিংদীকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, প্রকৃত পরিবর্তন আনতে হলে সৎ ও সাহসী নেতৃত্বের প্রয়োজন। এ জন্য তিনি ভোটারদের গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান। মিছিলে উপস্থিত নেতাকর্মীরা নির্বাচনকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাদের সমর্থন প্রকাশ করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com