মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জমে উঠেছে নরসিংদী সদর-১ আসনের নির্বাচন ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন

ইরফানের মামলার তদন্তে প্রভাব খাটানোর সুযোগ নেই

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

নিজস্ব প্রতিবেদক: নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তে কোনো ধরনের প্রভাব খাটানোর সুযোগ নেই। সম্পূর্ণ সুষ্ঠুভাবে মামলার তদন্ত কার্যক্রম চালানো হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর তেজগাঁও থানা কমপ্লেক্সে আয়োজিত নারী ও শিশুদের দ্রুততম সেবার জন্য ‘কুইক রেসপন্স টিম’ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

ডিএমপি কমিশনার বলেন, মামলার তদন্তে প্রভাব থাকার কোনো সুযোগ নেই। চাইলেও এখানে কেউ প্রভাব খাটাতে পারবে না। আমরা দ্রুততম সময়ে এই মামলার তদন্ত করবো এবং অভিযোগপত্র জমা দেবো।

মামলাটি খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সচরাচর হত্যাকাণ্ডের ঘটনা থাকলে উপ-পুলিশ কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেন না। কিন্তু এই ঘটনার পরপরই রমনা বিভাগের ডিসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলেও জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com