সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

৯৭ শতাংশ টিকাগ্রহীতার শরীরে এন্টিবডি : আইইডিসিআর

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
নিজস্ব প্রতিবেদক:  করোনাভাইরাসের সংক্রমণ রোধে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণের এক মাস পর টিকাগ্রহীতার শরীরে ৯২ শতাংশ ও দুই মাস পর ৯৭ শতাংশ এন্টিবডি তৈরি হয়েছে।

আইইডিসিআর ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর, বি) যৌথ গবেষণার ফলাফলে এই তথ্য জানা গেছে।

বুধবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গবেষণায় সব বয়সী টিকাগ্রহীতার মধ্যে এন্টিবডির উপস্থিতি পাওয়া যায়। অন্যান্য রোগে আক্রান্ত থাকা কিংবা না থাকার সঙ্গে এন্টিবডির উপস্থিতির তেমন পার্থক্য দেখা যায়নি। যারা আগে কভিড আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে টিকাগ্রহণের পর ৪ গুণ বেশি এন্টিবডি তৈরির প্রমাণ মেলে গবেষণায়।

প্রাথমিকভাবে ১২০ জনের শরীরে টিকার কার্যকারিতা পর্যালোচনা করে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com