মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড তেলের পর্যাপ্ত মজুদ আছে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : জ্বালানি বিভাগ সিংড়ায় তেল মজুদ করে বিপাকে ব্যবসায়ী, ইউএনও’র জরিমানা ১ লাখ টাকা নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হলেন মহসীন হোসাইন বিদ্যুৎ মনোহরদীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গাঁজাসহ ধরা পড়ল মাদক ব্যবসায়ী “তদন্তে এসে ভোজ, অভিযোগে কোটি টাকার লুট: পিআইওদের দুর্নীতির চিত্রে নতুন প্রশ্ন” প্রয়াত অভিনেতা শামস সুমনের মৃত্যুদাবি পরিশোধ করলো সন্ধানী লাইফ ‘স্বপ্ন’ সুপারশপের ডেটা হ্যাক, ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের বগুড়া আদমদীঘিতে বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক
নাভারনে ক্লিনিক থেকে নবজাতক চুরির ৪ দিন অতিবাহিত হলেও.আজও উদ্ধার হয়নি

নাভারনে ক্লিনিক থেকে নবজাতক চুরির ৪ দিন অতিবাহিত হলেও.আজও উদ্ধার হয়নি

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শার নাভারণে একটি বেসরকারি ক্লিনিক থেকে নবজাতক চুরি হওয়ার ৪ দিন পেরিয়ে গেলেও এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার বেলা ২ টার দিকে উপজেলার নাভারণ বাজারের ‘নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ থেকে শিশুটি চুরি হয়েছে। ঘটনার পর থেকে শার্শা থানা পুলিশের পাশাপাশি যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম শিশুটি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।
নবজাতকের বাবা ঝিকরগাছা উপজেলার মধুখালী গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, আমার স্ত্রী রেক্সোনা খাতুনের প্রসব বেদনা উঠলে মঙ্গলবার দুপুরে নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানে রাত ৯টার দিকে সিজারিয়ানের মাধ্যমে কন্যা সন্তানর জন্ম হয়। শিশুটিকে নিয়ে বেডে আসার পর অনেকেই তাকে নিয়ে আদর করছিল। মা ও মেয়ে সুস্থ ছিল। বৃহস্পতিবার বেলা ২ টার পর থেকে শিশুটিকে আর পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান আজও পাওয়া যায়নি।
নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তত্বাবধায়ক আবু সাঈদ হিমন জানান, অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ সন্তান জন্ম দেন রেক্সোনা খাতুন। শিশুটিকে আমরা তাদের হাতে তুলে দিই। কিন্তু বৃহস্পতিবার দুপুর ২ টার সময় থেকে শিশু সন্তানটি পাওয়া যাচ্ছে না।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান জানান, ঘটনার পর থেকে শার্শা থানা পুলিশের পাশাপাশি যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম শিশুটি উদ্ধারের জন্য অভিযান তৎপরতা অব্যাহত রেখেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com