শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৪

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক:
বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির মুরইলে ট্রাকের ধাক্কায় ট্রাকের মালিক-ড্রাইভার-হেলপারসহ চারজন নিহত হয়েছেন।
শনিবার (১৫ জুলাই) ভোর সাড়ে তিনটায় আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের পূর্ব পাশে  ব্রীজের নিকট এ দুর্ঘটনাটি ঘটে।
নিহরা হলেন ট্রাকের ডাইভার ঢাকার কামরাঙ্গীরচরের গফুর প্রামানিকের ছেলে দাদন মিয়া (৪০), জামাল উদ্দীনের ছেলে হেলপার সাইফুল ইসলাম (২৩), নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০) ও নওগাঁর দয়ালের মোড়েরর ওমর আলীর ছেলে মোস্তাক (৪৫) ।
পুলিশ জানায়, আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের পূর্বে খাড়ীর ব্রীজের নিকট মালবাহী ট্রাকের মেরামতের কাজ করছিল ট্রাকের চালক ও মালিক মোস্তাক আলী। এসময় ঢাকা থেকে নওগাঁগামী অরেকটি মালবাহী ট্রাক দাঁড়ানো ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। ফলে ওই ট্রাকের চালক দাদন মিয়া ও ট্রাকে থাকা যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন।
অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতলে নিলে সেখানে মারা যায় মোস্তাক ও ট্রাকের হেলপার সাইাফুল ইসলাম।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com