শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে স্ত্রীর বিচ্ছেদ

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে স্ত্রীর বিচ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক :

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (৫১) ও তার স্ত্রী সোফি (৪৮) বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রী নিজে।

 

আজ বুধবার (২ আগস্ট) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর মধ্য দিয়ে ট্রুডো-সোফি দম্পতির ১৮ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটলো।

 

ইনস্টাগ্রামে পোস্টে জাস্টিন লিখেন, অনেক অর্থপূর্ণ ও কঠিন কথোপকথনের পরে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ভালোবাসা ও একে অন্যের প্রতি সম্মান দেখানোসহ যা আমরা করেছি তা সর্বদা চলমান থাকবে।

 

পোস্টের পরে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, ট্রুডো দম্পতি বিচ্ছেদপত্রে সই করেছেন।

 

২০০৫ সালের মে মাসের শেষে বিয়ে করেন জাস্টিন ট্রুডো ও সোফি। তিন সন্তান রয়েছে তাদের।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com