শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম
জামালপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

জামালপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে অস্ত্র প্রদর্শনের মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে পৌর ঈদগাহ’র সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হাফিজুর রহমান স্বপন শৈলেরকান্দা এলাকার মৃত আ. সামাদের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় ওই মাসের ১৭ তারিখ জামালপুর থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদসহ তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়। জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অস্ত্র প্রদর্শনের মামলায় হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আর কোনো মামলা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com