বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত

রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) মোট ৩ হাজার ২৯৬ জন বন্দিকে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির শীর্ষ নেতৃত্ব পৃথকভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করে এ সিদ্ধান্ত কার্যকর করেন।

ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশজুড়ে বিভিন্ন সংশোধনাগার ও দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানে থাকা ১ হাজার ৪৪০ জন বন্দির মুক্তির নির্দেশ দেন। একই সঙ্গে তিনি তাদের সাজাজনিত বকেয়া আর্থিক দায়ভারও পরিশোধের ঘোষণা দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই পদক্ষেপের মাধ্যমে মুক্তিপ্রাপ্তরা নতুনভাবে জীবন শুরু করার সুযোগ পাবেন এবং রমজান মাসে তাদের পরিবারের আর্থিক ও মানসিক চাপ কিছুটা লাঘব হবে।

অন্যদিকে দুবাইয়ের শাসক ও ইউএইর ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম দুবাইয়ের সংশোধনাগার থেকে বিভিন্ন দেশের ১ হাজার ৮৫৬ জন বন্দিকে মুক্তির নির্দেশ দেন।

ইউএইতে রমজান ও অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় ও জাতীয় উপলক্ষে বন্দিদের সাধারণ ক্ষমা প্রদানের রীতি দীর্ঘদিনের। এর মাধ্যমে সংশোধিত বন্দিদের সমাজে পুনর্বাসন ও নতুন জীবন গড়ার সুযোগ দেওয়া হয়।

সূত্র: জিও নিউজ

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com