মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন

শিরোনাম :
উৎসবের আমেজে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত মুক্তি পেলেন বাউল আবুল সরকার হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ নীলফামারী ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে অপতথ্য রোধ সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী বৈঠক ব্যর্থ, তিন ইস্যুতে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরানের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা
সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আশ্বাস প্রদান করেন।

মন্ত্রী জানান, ওয়েজবোর্ড বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করতে সরকার আন্তরিক এবং এই লক্ষ্যে সংবাদপত্রের মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দুপুর ১২টায় প্রেসক্লাবের তৃতীয় তলার হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়।

বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় গণমাধ্যমের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবির, লতিফুর রহমান জাকির এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

বক্তারা স্থানীয় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তথ্যমন্ত্রী ধৈর্য সহকারে সবার কথা শোনেন এবং পর্যায়ক্রমে আঞ্চলিক সাংবাদিকদের সমস্যা সমাধানেরও আশ্বাস দেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com