রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

চলে গেলেন গুণী অভিনেতা মাসুদ আলী খান

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

ডেস্ক নিউজ:

শক্তিমান অভিনেতা মাসুদ আলী খান আর নেই। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গ্রীণরোডের নিজ বাসাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যু খবর নিশ্চিত করে অভিনেতার দেখাশোনার দায়িত্বে থাকা রবিন মন্ডল জানান, তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। হাসপাতালেও কয়েকবার নেওয়া হয়েছিল। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে বাসায় তার চিকিৎসা চলছিল। আজ বিকেল ৪টা ২০মিনিটে তিনি মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

তিনি আরও জানান, আগামীকাল শুক্রবার সকালে অভিনেতাকে তার নিজ গ্রাম মানিকগঞ্জে নিয়ে যাওয়া হবে৷ সেখানেই দাফন হবে। মঞ্চ দিয়ে অভিনয় শুরু করেন বরেণ্য এ অভিনেতা। এরপর টেলিভিশন নাটকে বেশ বর্ণালী ক্যারিয়ার গড়েন।

১৯৬৪ সালে ঢাকায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হওয়ার পরপর নুরুল মোমেনের নাটক ‘ভাই ভাই সবাই’ নাটক দিয়ে অভিষেক হয়।তার প্রথম সিনেমা ছিল সাদেক খানের ‘নদী ও নারী’। সিনেমায় অভিনয় করেও নজর কাড়েন তিনি।

পাঁচ দশকের অভিনয় ক্যারিয়ারে প্রায় পাঁচ শত নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন। ১৯২৯ সালের ৬ অক্টোবর মানিকগঞ্জের পারিল নওধা গ্রামে তিনি জন্মগ্রহন করেন।

মাসুদ আলী খান ১৯৫৫ সালে বিয়ে করেন তাহমিনা খানকে। ব্যক্তিজীবনে এই অভিনেতার এক ছেলে ও এক মেয়ে। চাকরিজীবনে সরকারের নানা দপ্তরে কাজ করেছেন। ১৯৮৮ সালে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সচিব হিসেবে চাকরি থেকে অবসর নেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com