শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড

বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড

নিউজ ডেস্কঃ জাতিসংঘের ২০১৯ সালের জরিপ অনুযায়ী বিশ্বের সব থেকে সুখী দেশের তালিকায় স্থান পেয়েছে ফিনল্যান্ড। টানা দ্বিতীয়বারের মতো সুখী দেশের তালিকায় শীর্ষ স্থান পেলো দেশটি।

জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেজ রিপোর্টের জরিপ অনুযায়ী, সব থেকে কম সুখী দেশের তালিকায় শীর্ষে অথবা সুখী দেশের তালিকার তলানীতে অবস্থান পেয়েছে দক্ষিণ সুদান। বিশ্বের ১৫৬টি দেশের মধ্যে জনগণের আয়, স্বাধীনতা, বিশ্বাস, গড় আয়ুর সম্ভাব্যতা, সামাজিক সহায়তা এবং উদারতা; এই ছয়টি বিষয়ের ওপর ভিত্তি করে সব থেকে সুখী দেশের তালিকা তৈরি করা হয়।

জাতিসংঘ কর্তৃক বিশ্ব সুখী দিবস মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটির টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক বিভাগ।

সুখী দেশের শীর্ষ দশের তালিকায় ফিনল্যান্ড ছাড়াও আধিপত্য ধরে রেখেছে ইউরোপ। এছাড়া আমেরিকা মহাদেশ থেকে আছে নয় নম্বরে কানাডা, আরও দুইটি আছে অস্ট্রেলিয়া মহাদেশ থেকে আট নম্বরে আছে নিউজিল্যান্ড এবং দশ নম্বরে অস্ট্রেলিয়া। শীর্ষ ১০ এর বাকি দেশ গুলো হলো ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, সুইডেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com