মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

শিরোনাম :
‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু সাহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু আক্রান্ত আরো ৩১০ জন হাসপাতালে

ডেঙ্গু আক্রান্ত আরো ৩১০ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৩১০ জন। এর মধ্যে ঢাকায় ১৯৭ এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ১১৩ জন ভর্তি হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৩ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৭১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার ৫১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৯১৬ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৭৯৯ জন রোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ২৩ হাজার ৫৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৭ হাজার ৪৫৬ এবং ঢাকার বাইরে ৬ হাজার ১৩৬ জন। অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ২০ হাজার ৭৯৪ জন। এর মধ্যে ঢাকায় ১৫ হাজার ৪৯৫ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৫ হাজার ২৯৯ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com