শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

ডেস্ক নিউজ: নিউজিল্যান্ডে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার পর এবার দেশটির খোদ প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নকেই দেওয়া হলো হত্যার হুমকি। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।

জানা গেছে, টুইটারে ‘ইউ আর নেক্সট’ লেখা ক্যাপশনসহ একটি বন্দুকের ছবি পাঠিয়ে জেসিন্ডাকে এ হুমকি দেওয়া হয়।

নিউজিল্যান্ড হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে বেশ কয়েকজন ওই পোস্টের বিরুদ্ধে রিপোর্ট করায় যে ওই পোস্ট দিয়েছেন তার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, টুইটার অ্যাকাউন্ট বন্ধ হওয়ার ৪৮ ঘণ্টারও বেশি সময় আগে এটি পোস্ট করা হয়েছিল।

এই হুমকির পরে এক বিবৃতিতে দেশটির পুলিশের মুখপাত্র বলেন, টুইটারে যে মন্তব্য করা হয়েছে সে বিষয়ে সতর্ক রয়েছে পুলিশ এবং এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলার ঘটনার পর মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করায় জেসিন্ডাকে এমন হুমকি দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com