শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
শফিক আমিন এর কবিতা

শফিক আমিন এর কবিতা

স্বপ্ন
শফিক আমিন

এখনো তাঁর মুখ দেখতে পাই
রাতের মতন অস্বচ্ছ আঁধার,
চোখের ভেতর গোপন ইশারা, সলাজ হাসি;
ইচ্ছে করেই দেখি, মনের ভেতর অসম্ভব রকম টান থাকে
কঠিন ব্যকুলতায় তাকিয়ে থাকি
অথচ বহুকাল আগে আষাঢ়ের বৃষ্টি মাথায় আমরা মুছে ফেলার প্রতিজ্ঞা নিয়েছি !

সেই থেকে আলোমুক্ত হৃদয় নিয়ে রাতের অপেক্ষা করি
একটা নিরব রাতের জন্য প্রর্থনা রাখি প্রত্যাহ ভোরে
একটা ভরা পূর্ণিমা দেখবো বলে
প্রগাঢ় ঘুমের আরাধনায় কত্ত রকম বিনয় !

সরল ঘুমে এখনো জাগেনি চাঁদ
তদুপরি অধৈর্য নেই নিয়মিত আয়োজনে,
কল্পনার সিঁড়ি বেয়ে আসবে তুমি …

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com