রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এমপি রুশেমা ইমাম

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুলাই, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) রুশেমা ইমাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

গতকাল মঙ্গলবার ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তাঁকে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৩৫ মিনিটে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা গণমাধ্যমকে জানিয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমামউদ্দিন আহমাদের স্ত্রী রুশেমা ইমাম।

রুশেমা ইমাম ফরিদপুরের ঈশান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন দীর্ঘদিন। আওয়ামী লীগের মনোনয়নে গত ২০ ফেব্রুয়ারি তিনি সংরক্ষিত আসনের এমপি হিসেবে শপথ নেন। তাঁর স্বামী ইমামউদ্দিন আহমেদ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন সফলতার সঙ্গে নেতৃত্ব দেন। তিনি একজন ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি ২০০৬ সালে ফরিদপুরে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ওই বছর ১২ ফেব্রুয়ারি ঢাকায় মারা যান।

শেষ খবর পাওয়া পর্যন্ত রুশেমা ইমামের মরদেহ এখন তাঁর নিজ বাড়ী ফরিদপুর শহরের গোপালপুরে রয়েছে। জানাজার সময় ও স্থান এখনো নির্ধারিত হয়নি।

সাইফুল আহাদ ওরফে সেলিম ও একমাত্র মেয়ে উর্মি ইমাম সহ নিকটজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com