বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
১৪ গোলে উড়িয়ে দিয়ে সাফ নারী চ্যাম্পিয়ন বাংলাদেশ

১৪ গোলে উড়িয়ে দিয়ে সাফ নারী চ্যাম্পিয়ন বাংলাদেশ

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) প্রথমবার আয়োজিত নারী ফুটসাল টুর্নামেন্টে স্বর্ণালি অধ্যায় রচনা করল বাংলাদেশ। অভিষেক আসরেই বাংলাদেশ নারী ফুটসাল দল চ্যাম্পিয়ন হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ ব্যবধানে বিধ্বস্ত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের মেয়েরা।

ব্যাংককে অনুষ্ঠিত এই আসরে ছয় ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৬ পয়েন্ট। সাত দলের অংশগ্রহণে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে শিরোপা নিশ্চিত করে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দল।

এর আগে ভারত-ভুটান ম্যাচের ফলাফলের কারণে শিরোপা নির্ধারণে আজকের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। ভুটানের জয়ে সমীকরণ জটিল হলেও, শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বড় জয় এনে দেয় প্রত্যাশিত সাফল্য।

সকাল ১০টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই একচেটিয়া আধিপত্য দেখায় বাংলাদেশ। প্রথমার্ধেই ৬-১ ব্যবধানে এগিয়ে যায় দলটি। বিরতির পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দ্বিতীয়ার্ধে যোগ করে আরও ৮টি গোল। টুর্নামেন্টে এটিই কোনো দলের করা সর্বোচ্চ গোলের রেকর্ড।

অধিনায়ক সাবিনা খাতুন ম্যাচে চারটি গোল করেন। পুরো টুর্নামেন্টে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৩-তে। তার নেতৃত্বে টানা দুবার সাফ ফুটবল ও এবার ফুটসাল শিরোপা জিতে নতুন এক মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ নারী দল।

এই টুর্নামেন্টে বাংলাদেশ ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছে। উদ্বোধনী ম্যাচে ভারতকে হারিয়ে শুরু, ভুটানের সঙ্গে ড্র, এরপর শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপালের বিপক্ষে জয়—সব মিলিয়ে শেষ ম্যাচের আগেই শিরোপার খুব কাছে পৌঁছে যায় দলটি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com