শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ডেঙ্গু জ্বরে নারী চিকিৎসকের মৃত্যু

ডেঙ্গু জ্বরে নারী চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তানিয়া সুলতানা নামে আরো এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

ডা. তানিয়া সুলতানা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ৪৭তম ব্যাচের ছাত্রী ছিলেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে এফসিপিএস পার্ট-২ এর শিক্ষার্থী ছিলেন। তিনি রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় থাকতেন।

জানা যায়, চিকিৎসক তানিয়া ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বুধবার প্রথমে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওই দিনই তাকে স্থানান্তর করা হয় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে মৃত্যু হয়।

এর আগে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন হাজরা ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা যান।

উল্লেখ্য, রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ক্রমেই ভয়ংকর রূপ নিচ্ছে। সরকারি তথ্যে এ পর্যন্ত ৮ জনের মৃত্যুর কথা বলা হলেও বিভিন্ন হাসপাতালের তথ্য অনুযায়ী এ পর্যন্ত ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এছাড়াও ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগিতে ভরে গেছে হাসপাতালগুলো। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে, যা আগের রেকর্ড ভেঙে দিচ্ছে। ২১ জুলাই ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৩১৯ জন। এরপরের তিন দিন রোগীর সংখ্যা যথাক্রমে ৪০৮, ৪৭৩ ও ৫৬০ জনে দাঁড়িয়েছে। চিকিত্সা সেবা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com