শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
নদীতে বেড়াতে গিয়ে নিখোঁজ আইডিয়াল কলেজের তিন শিক্ষার্থী

নদীতে বেড়াতে গিয়ে নিখোঁজ আইডিয়াল কলেজের তিন শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: সাভারে বেড়াতে গিয়ে ধলেশ্বরী নদীর একটি শাখা নদীতে গোসল করতে নেমে তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শনিবার বেলা দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পশ্চিম ব্যাংক টাউন এলাকার বারইগ্রাম গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত ধলেশ্বরীর শাখা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ তিন কলেজ শিক্ষার্থী হলো রাজধানীর ধানমন্ডির সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মেহেদী (১৭), রাজন (১৭) ও আকাশ (১৮)।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম শিক্ষার্থীদের জানান, দুপুরের দিকে ওই ১২ শিক্ষার্থী বারইগ্রাম এলাকায় ধলেশ্বরীর শাখা নদীতে গোসল করতে নামে। পানিতে ঝাঁপাঝাঁপির একপর্যায়ে পাঁচজন শিক্ষার্থী ভেসে চলে যাচ্ছিল। তখন অন্য শিক্ষার্থীরা চিৎকার করতে থাকলে স্থানীয়রা এসে দুই শিক্ষার্থীকে উদ্ধার করতে পারলেও তিনজন ভেসে দূরে চলে যায়। এখন মেহেদী, রাজন ও আকাশ নামের তিন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। আর উদ্ধার হওয়া দুই শিক্ষার্থীকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কিবরিয়া নামের এক শিক্ষার্থী জানায়, সকালে ১২ জন সহপাঠী সাভারে বসবাস করা অপর এক সহপাঠী আকাশদের বাড়িতে বেড়াতে আসে। তারপর তারা বেলা দেড়টার দিকে আকাশদের বাড়ির কাছে ধলেশ্বরীর শাখা নদীতে গোসল করতে নামে।

তাদের অপর সহপাঠী হাসিব ও জিহাদ জানান, সকালে তাদের কলেজে পৌঁছাতে দেরি হয়। কলেজের ফটক বন্ধ হয়ে যাওয়ায় তারা ভেতরে ঢুকতে না পেরে সাভারের সহপাঠী আকাশদের বাড়িতে বেড়াতে আসে। তারপর তারা নদীতে গোসল করতে নামে।

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন, ডুবুরিরা এসেছে। নিখোঁজদের উদ্ধারে নদী ও খালে তল্লাশি চালানো হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের সন্ধান মেলেনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com