রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

দুর্নীতির অভিযোগে লৌহজংয়ে এক মাদ্রাসার সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলাধীন ‘বাসুুদিয়া নেছারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা’র বহুল আলোচিত বর্তমান কমিটির সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে গর্ভানিং বডির অভিভাবক সদস্য মোঃ ইকবাল হোসেন, মোঃ মুরাদ হোসেন, আঃ রহিম একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগে অত্র মাদ্রাসায় অধ্যক্ষ ও সভাপতির  দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, দাতা সদস্যদের দেওয়া অর্থ আত্মসাৎ, মনগড়াভাবে মাদ্রাসা পরিচালনা ও নারী নিয়ে নানা অপকর্মসহ মাদ্রাসাটি পুঁজি করে নানা প্রকার ব্যবসা, নিজ নামে ব্যাংক এ লেনদেন, মাদ্রাসাকে হজ¦ এজেন্সির অফিস বানানোসহ নানা অনিয়মের বিষয় অভিযোগ করেন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোড কতৃর্ক  লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগের বিষয়ে সরজমিনে তদন্তপূর্বক মতামতসহ প্রতিবেদন প্রেরনের জন্য দ্বায়িত্ব দেওয়া হয়। তদন্তকারী কর্মকতা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডকে প্রতিবেদন প্রেরন করেন। প্রতিবেদনে তদন্তকারী কর্মকতা বর্তমান অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে দুর্নীতির বিষয়টি প্রমাণিত হয়েছে মর্মে মতামত দেন। উক্ত প্রতিবেদন দেখে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় ও অভিভাবক সদস্যদের মধ্যে এই দুর্নীতিবাজ সভাপতি আবুল কালাম আজাদের সভাপতির পদ বাতিল ও বর্তমানে (হজ্ব এজেন্সটার হিসাবে সৌদি আরব এ কর্মরত) অধ্যক্ষ মাওলানা মোতাহার হোসেন শিকদারের এম, পি,ও, বাতিল এবং বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা সিদ্ধান্ত হওয়ায় স্বস্তিবোধ ফিরে এসেছে। উল্ল্যেখ যে, এতিমদের লুট হওয়া অর্থ ফেরৎ প্রদান ও এসব দুর্নীতিবাজদেও বিরুদ্ধে কঠোর শাস্তি’র দাবী জানিয়েছেন স্থানীয় জনগণ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com