রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

এরশাদের আসনে মনোনয়ন কিনলেন ভাগ্নি টুম্পা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রংপুর-৩ আসনে জাতীয় পার্টির (জাপা) হয়ে কে লড়বেন, তা নিশ্চিত করতে গঠন করা হয়েছে পার্লামেন্টারি বোর্ড। পরিবারের অভ্যন্তরীণ কোন্দলের মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তার ভাগ্নি মেহেজেবুন নেছা টুম্পা দলের মনোনয়ন ফরম কিনেছেন।

বুধবার সন্ধ্যায় জাতীয় পার্টির বনানীর কার্যালয় থেকে মেহেজেবুনের বড় ভাই ও দলের সংসদ সদস্য আজিজুর রহমান বোনের পক্ষে ফরম সংগ্রহ করেন।

এরশাদের বোন মেরিনা গত সংসদে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য ছিলেন। মেহেজেবুন নেছা মেরিনা রহমানের মেয়ে।  মেহেজেবুনের বাবা আসাদুর রহমানও সংসদ সদস্য ছিলেন।

জাতীয় পার্টির দুর্গ বলে পরিচিত রংপুরের উপ-নির্বাচনের জন্য এ পর্যন্ত তিনটি ফরম বিক্রি হয়েছে। অন্য দু’টি ফরম নিয়েছেন, পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ফখর উজ জামান জাহাঙ্গীর ও এস এম ইয়াসির।

উল্লেখ্য, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গত ১৪ জুলাই মারা গেলে ১৬ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।  শূন্য ঘোষণার দিন থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে রংপুর-৩ সদর আসনে নির্বাচন করবে নির্বাচন কমিশন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com