সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জমে উঠেছে নরসিংদী সদর-১ আসনের নির্বাচন ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন

‘যারা আমাকে সম্রাট বানিয়েছেন তারা আজ কোথায়?’

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯

ভিশন বাংলা ডেস্ক: ঢাকায় ক্লাব ব্যবসার আড়ালে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে গ্রেফতার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে গতকাল বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাবের হেফাজতে নেওয়া হয়। এর আগে মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে ছিলেন সম্রাট ও আরমান। অস্ত্র ও মাদক মামলায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জানা গেছে, জিজ্ঞাসাবাদে সম্রাট বলেন, অনেকেই আমাকে আজকের সম্রাট বানিয়েছেন। তারা আজ কোথায়? আসছেন না কেন? আমার দলীয় অবস্থান ধরে রাখতে তাদের অনেকের আর্থিকসহ বিভিন্ন চাহিদা মিটাতে গিয়ে আজকে আমার এই পরিণতি।

জিজ্ঞাসাবাদে সম্রাট বলেন, ক্যাসিনোর টাকার ভাগ তো অনেকেই পেয়েছেন। শুধু তাকে কেন দায়ী করা হচ্ছে? তাকে শুধু গ্রেফতার করা হয়েছে, অন্যদের কেন নয়? এদিকে সম্রাটের মামলা দুটি র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে দায়ের হওয়া অস্ত্র ও মাদক আইনের দুই মামলা তদন্ত করছে র‌্যাব। মঙ্গলবার রাতে মামলা দুটি র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন।

বৃহস্পতিবার তাকে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়। রিমান্ড মঞ্জুরের পর সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে প্রথমে ডিবি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছে জানতে চাওয়া হয়—ক্যাসিনো বাণিজ্য, অবৈধ মার্কেট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দোকান, ফুটপাত, মাদক ব্যবসার কমিশনসহ বিভিন্ন খাত থেকে উপার্জিত টাকা কোথায় রাখা হয়েছে? দল ও দলের বাইরে আড়ালে থেকে এসব অপকর্মে কারা সহযোগিতা করতেন?

কাকরাইলে ভুঁইয়া ম্যানশন দখল এবং সেখানে কারা যাওয়া-আসা করতেন, ক্যাসিনো ও টেন্ডার সিন্ডিকেটে কারা রয়েছেন— এসব বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর অনেক প্রশ্নের জবাব দেননি সম্রাট। তবে সম্রাট বলেন, যারা আমাকে আজকের পর্যায়ে নিয়ে এসেছেন, তাদের টাকার ভাগ দেওয়া হয়েছে। পুলিশের এক শ্রেণির কর্মকর্তাও ভাগ পেয়েছেন নির্ধারিত হারে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com