শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে চার শিশুর মৃত্যু

মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে চার শিশুর মৃত্যু

রাজধানীর মিরপুরের রুপনগর ১১ নম্বর রোডের মণিপুর স্কুলের পাশে একটি আবাসিক ভবনে বেলুন ফোলানোর একটি সিলিন্ডার বিস্ফোরণে চার শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আজ বুধবার বেলা সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রত্যক্ষদর্শী ও রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রূপনগর ১১ নম্বর সড়কে বেলুন বিক্রি করার একটি ভ্যানে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরা হতো। বিস্ফোরণে ঘটনাস্থলেই ভ্যানের পাশে থাকা কয়েকজন শিশু ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। নিহতদের বয়স আনুমানিক ৮-১০ বছর।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com