ফরিদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

আজ বুধবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার চৌরাস্তার তমিজউদ্দিন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার ওসি (তদন্ত) মিরাজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে’।

Theme Developed BY ThemesBazar.Com