মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী জেলা হাসপাতালে ডিবির ঝটিকা অভিযান: দালাল চক্রের ৪ সদস্য আটক, কারাদণ্ড ও জরিমানা শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টির সাপোর্টে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে পিরোজপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঈদে উপচে পড়া ভিড়ে মুখর নরসিংদীর ড্রিম হলিডে পার্ক বগুড়ায়‘সাংবাদিকতার একাল-সেকাল’ শীর্ষক আলোচনা সভা ২০ বছরের প্রবাস সংগ্রাম—আজ কোটিপতি, তবু হৃদয় জুড়ে মানুষের জন্য ভালোবাসা পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন
পুলিশকে আরো মানবিক হতে বললেন আইজিপি

পুলিশকে আরো মানবিক হতে বললেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, করোনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের সাইবার ইউনিট এ ব্যাপারে সার্বক্ষণিক কাজ করছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা নিয়ে কেউ গুজব ও মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ রবিবার পুলিশ সদর দপ্তরে একটি বেসরকারি চাইনিজ সংগঠনের দেওয়া করোনা প্রতিরোধে পিপিই সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন।

এ সময় চাইনিজ ওভারসিস অ্যাসোসিয়েশন বাংলাদেশ করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত পিপিই সামগ্রী আইজিপি’র কাছে হস্তান্তর করেন।

চাইনিজ ওভারসিস এসোসিয়েশন বাংলাদেশ এর পক্ষ থেকে করোনা প্রতিরোধে পুলিশের জন্য ১ লাখ মাস্ক, পিপিই ৫ হাজার, টেস্টিং কিটস ৫ হাজার, এলকোহল ১শ’ লিটার এবং ৫০ লিটার হ্যান্ড স্যানিটাইজার আইজিপির কাছে হস্তান্তর করা হয়।

চাইনিজ ওভারসিস অ্যাসোসিয়েশন বাংলাদেশ প্রেসিডেন্ট ঝুয়াং লাইফ্যাং মহাসচিব ডিং টিয়ানসহ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

জাতির এ ক্রান্তিলগ্নে জনগণকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, জরুরি প্রয়োজনে স্বাস্থ্যবিধি অনুসরণ করে যেকোনো ব্যক্তি রাস্তায় চলাফেরা করতে পারবেন।

এ সময় মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকালে আরো মানবিক আচরণ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশের প্রতি নির্দেশ প্রদান করেন আইজিপি।

তিনি বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা নিয়ে অনেকে পুলিশের সমালোচনা করছেন, তারপরও পুলিশ মানুষের জান মালের নিরাপত্তার পাশাপাশি করোনা প্রতিরোধে জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে মাঠে কাজ করছেন।

তিনি বলেন, পুলিশ করোনা প্রাদুর্ভাবের প্রথম থেকে আজ পর্যন্ত লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করতে দেশব্যাপী মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।

তিনি করোনা প্রতিরোধে সরকারের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা জন্য আহ্বান জানান। বলেন, আমরা জঙ্গি দমন ও মাদকদ্রব্য প্রতিরোধে অনেকটা সফল হয়েছি। করোনা প্রতিরোধেও সফল হবো বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com