শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
৩৫০০ প্রবাসীকে ফেরত পাঠাল কুয়েত

৩৫০০ প্রবাসীকে ফেরত পাঠাল কুয়েত

দেশব্যাপী অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার প্রবাসীকে গ্রেপ্তারের পর নিজ নিজ দেশে প্রত্যাবাসন করেছে কুয়েত। আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গত মাসে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তারের পর ওই অভিবাসীদের প্রত্যাবাসন করা হয়।

মঙ্গলবার কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে গত জানুয়ারিতে কুয়েতের সব প্রশাসনিক অঞ্চলে অভিযান পরিচালনা করে কুয়েতের নিরাপত্তা বাহিনী।

এই অভিযানে বিভিন্ন দেশের ৩ হাজার ৫০০ নাগরিককে আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়।

আবাসন ও শ্রম আইনের প্রয়োগ জোরদার করার অংশ হিসেবে ওই কঠোর নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয়েছে। প্রত্যাবাসন করা প্রবাসীদের মাঝে বিশ্বের বিভিন্ন দেশের অবৈধ শ্রমিক, পলাতক কর্মী এবং অন্যান্য আইন লঙ্ঘনকারীরাও ছিলেন।

তাদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

গত কয়েক বছর মধ্যপ্রাচ্যের এই দেশটি থেকে হাজার হাজার অবৈধ প্রবাসী ও আইন লঙ্ঘনকারীদের ফেরত পাঠানো হয়েছে। দেশটির পক্ষ থেকে বারবার বলা হয়েছে, আইনি বাধ্যবাধকতা কার্যকর করা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাই এসব অভিযানের লক্ষ্য।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com