শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
৩৩৩ নম্বরে কল করে মিলছে সরকারি খাদ্য সাহায্য এবং ত্রাণ সহায়তা

৩৩৩ নম্বরে কল করে মিলছে সরকারি খাদ্য সাহায্য এবং ত্রাণ সহায়তা

ভিশন বাংলা ডেস্ক: দীর্ঘদিন ধরে ঘর বন্দী হয়ে থাকা মানুষের জন্যে জাতীয় শর্টকোড নম্বর ৩৩৩ এ কল করে সরকারি খাদ্য সাহায্য এবং ত্রাণ সহায়তা নেওয়ার সুযোগ চালু করেছে সরকার।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) এর সিনিয়র পলিসি ফেলো আনির চৌধুরী এই খবর নিশ্চিত করেছেন। আনির বলেন, দুই দিন আগে তারা এই সেবাটি চালু করেছেন।

৩৩৩ এ প্রতিদিন লক্ষাধিক কল আসে এর মধ্যে করোনা বিষয়ে তথ্য চেয়েই বেশি কল হয় বলে জানান আনির। গত সপ্তাহ থেকে খাবার চেয়েও কিছু কল আসছে বলে আমরা খেয়াল করি। পরে কয়েকজন কল সেন্টার স্টাফকে দিয়ে একটি ডেডিকেটেড উইং চালু করা হয়েছে এই বিষয়ে। যেখানে কল আসলে কলটি সংশ্লিষ্ট ইউএনওকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তারাই নির্দিষ্ট ওইসব পরিবারকে খাবার এবং প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছেন।

গত দুই দিনের ৩৩৩ এই সেকশানে পাঁচ হাজারের বেশি কল এসেছে। কোনো রকম প্রচারণা ছাড়াই এমন কল আসছে। আর প্রচারণা হলে তখন পরিস্থিতি কি দাঁড়াবে চিন্তা করা যায় না বলেন আনির।

দুই বছর আগে জনগণকে সরকারি তথ্য দেওয়ার জন্যে ৩৩৩ শর্ট কোডের যাত্রা শুরু হয়। পরে করোনার সমস্যা শুরু হলে ডাক্তাদের একটি উইং খোলা (উবার পুল) খোলা হয় এখানে।

ডাক্তাদের যারা যখন ফ্রি থাকেন তখনই এই উংয়ের সঙ্গে যুক্ত হয়ে মানুষকে সেবা দিতে পারেন। করোনা সমস্যার শুরু থেকে ৩৩৩ এ কল টোল ফ্রি করে দিয়েছে সবগুলো মোবাইল ফোন অপারেটর। সুতরাং এখানে কল করতে আর কোনো খরচ হয় না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com