সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন

শিরোনাম :
মুক্তি পেলেন বাউল আবুল সরকার হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ নীলফামারী ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে অপতথ্য রোধ সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী বৈঠক ব্যর্থ, তিন ইস্যুতে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরানের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ
আল-জাজিরার বিরুদ্ধে সোয়া ৪ হাজার কোটি টাকার মামলা

আল-জাজিরার বিরুদ্ধে সোয়া ৪ হাজার কোটি টাকার মামলা

ভিশন বাংলা ডেস্ক- বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত অবমাননাকর প্রতিবেদনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে ৪ হাজার দুইশত ৪৪ কোটি (৫ শত মিলিয়ন ডলার) টাকার মানহানি মামলা করেছে বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র শাখা।

রবিবার (২৮ ফে্ব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই কথা জানান যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. রাব্বি আলম।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু কমিশনের পক্ষে এই মামলা করেন ড. রাব্বি আলম, শের-এ-আলম, রিজভী আলম।

মামলায় বিবাদী করা হয়েছে, আল-জাজিরা ইংলিশ চ্যানেল, কনক সারোয়ার, ইলিয়াস হোসাইন, দেলওয়ার হোসাইন, জুলকারনাইন সাইয়ার, ডেভিড বার্গম্যান ও আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক।

মামলার বাদীরা আল-জাজিরায় প্রকাশিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীকে ‘হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে’ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘মিথ্যা তথ্য’ প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। এর সাথে জড়িতদের সবাইকে বিচারের আওতায় আনার আহবান জানানো হয়।

এছাড়াও এই ইস্যুতে বাংলাদেশের কাছে আল-জাজিরা কর্তৃপক্ষের ক্ষমা চাওয়া উচিত বলেও জানান তারা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com