শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মোটরবাইক র‌্যালি করায় ব্রাজিলের প্রেসিডেন্টকে জরিমানা

মোটরবাইক র‌্যালি করায় ব্রাজিলের প্রেসিডেন্টকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মোটরসাইকেল মিছিল বের করায় জরিমানা গুনলেন ব্রাজিলের কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারো। একই কারণে তার ছেলে ও দেশটির এক মন্ত্রীকেও জরিমানার আওতায় আনা হয়েছে। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, শনিবার সাও পাওলো শহরে সরকারি আদেশ অমান্য করে বড় পরিসরে মোটরসাইকেল র‌্যালি বের করেন প্রেসিডেন্ট জইর বলসোনারো। এতে অংশ নেয় হাজারো মানুষ। ছিলো না কোনো ধরনের সামাজিক দূরত্ব। এমনকি কেউই মাস্ক পরেনি। অথচ যারা টিকা নিয়েছেন তাদের মাস্ক পরার প্রয়োজন জানিয়ে স্লোগান দেন বলসোনারোর সমর্থকরা।

এমন আচরণকে দায়িত্বজ্ঞানহীন বলছেন সাও পাওলোর গভর্নর জোওয়াও ডোরিয়া। প্রেসিডেন্টের উপযুক্ত শাস্তি হওয়া উচিত মনে করেন তিনি। জোওয়াও ব্রাজিলের রাজনীতিতে প্রধান বিরোধী হিসেবে বেশ জনপ্রিয়। নিয়ম ভঙ্গ করায় প্রেসিডেন্ট ও তার ছেলেসহ দেশটির অবকাঠামো মন্ত্রী টারকিসিও গোমসকে ১০৮ ডলার জরিমানা করেছে প্রাদেশিক সরকার। জনসমাগমস্থলে মাস্ক ও সামাজিক দূরত্ব না মানায় এর আগেও সতর্ক করা হয় ব্রাজিলের প্রেসিডেন্টকে। স্থানীয়রা জানান, শনিবারের মিছিলে কমপক্ষে ১২ হাজার মোটরসাইকেল অংশ নেয়। এ বিষয়ে প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হলে কোন প্রতিক্রিয়া জানাননি তিনি। ব্রাজিলে এ পর্যন্ত ১৭ কোটি ৩৭ লাখের বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৮৬ হাজার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com