শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ভূমধ্যসাগর থেকে ১৬৪ বাংলাদেশিকে উদ্ধার

ভূমধ্যসাগর থেকে ১৬৪ বাংলাদেশিকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগর থেকে ৪৩৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে লিবিয়ার কোস্টগার্ড। তাদের মধ্যে ১৬৪ জন বাংলাদেশি রয়েছেন। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা আজ রবিবার গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

লিবিয়ার কোস্টগার্ড গত বৃহস্পতিবার ভূমধ্যসাগর থেকে ৪৩৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীরা আফ্রিকান ও এশীয় নাগরিক। দেশটির নৌবাহিনী প্রধানের মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে লিবিয়া অবসার্ভার। নৌবাহিনী প্রধানের ওই মুখপাত্র জানান, সাহায্যের আবেদন পেয়েই সঙ্গে সঙ্গে দুটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে ছুটে যায়। উদ্ধার অভিযান পরিচালনার জন্য দুটি জাহাজই প্রয়োজনীয় সরঞ্জামে সজ্জিত হয়ে নেয়।

লিবিয়ার নৌবাহিনীর চিফ অব স্টাফের এক মুখপাত্র বলেন, তাদের দুটি উদ্ধারকারী জাহাজ এই অভিযানে অংশ নেয়। রাবারের তৈরি ডিঙিতে ওই অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপের উপকূলের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন বলে লিবিয়ার কর্তৃপক্ষ জানায়।

লিবিয়ার নৌবাহিনীর চিফ অব স্টাফের মুখপাত্র আরো জানান, ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর অভিবাসনপ্রত্যাশীদের লিবিয়ার ত্রিপোলির নৌঘাঁটিতে আনা হয়। পরে তাদের লিবিয়ার অবৈধ অভিবাসন প্রতিরোধ-বিষয়ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com