শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
কানাডা-মার্কিন সীমান্ত নিষেধাজ্ঞা বাড়ল আরও এক মাস

কানাডা-মার্কিন সীমান্ত নিষেধাজ্ঞা বাড়ল আরও এক মাস

নিজস্ব প্রতিবেদক: ভ্রমণ নিষেধাজ্ঞা বিষয়ক কানাডা-মার্কিন সীমান্ত চুক্তির সময় ২১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। শুক্রবার এক ঘোষণায় কানাডা এ কথা জানায়।দেশটির জননিরাপত্তা মন্ত্রী বিল ব্লেয়ার টুইটারে বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে আমরা অদরকারি আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা ২১ জুলাই, ২০২১ পর্যন্ত বাড়াচ্ছি।

গত বছরের মার্চ মাস থেকে উভয় দেশের সীমান্ত বন্ধ রয়েছে। এ পেিপ্রেক্ষিতে সীমান্ত খুলে দেয়ার সম্ভাব্যতা নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও প্রাদেশিক মন্ত্রীদের মধ্যকার এক বৈঠকের একদিন পর নতুন করে সময় সীমা বাড়ানো হলো।বাণিজ্য এবং আকাশপথে ভ্রমণ এ নিষেধাজ্ঞার আওতায় নেই। চলমান নিষেধাজ্ঞা ২১ জুন শেষ হওয়ার কথা রয়েছে।গত ১৩ জুন ট্রুডো বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে এ নিয়ে কথা বলেছেন। কিন্তু স্পষ্ট কোনো সমাধান পাওয়া যায়নি।এদিকে ব্লেয়ার আরও জানিয়েছেন, কানাডার সরকার দেশটির সব নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং যারা কানাডায় প্রবেশের অনুমতি পেয়েছেন তাদের সবাইকে টিকার আওতায় নিতে পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com