শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মালয়েশিয়ায় শতাধিক বাংলাদেশি গ্রেফতার: অভিযান অব্যাহত

মালয়েশিয়ায় শতাধিক বাংলাদেশি গ্রেফতার: অভিযান অব্যাহত

ডেস্ক নিউজ: মহামারি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে লকডাউনের মধ্যেই অবৈধ অভিবাসী বিরোধী অভিযান অব্যাহত রেখেছে মালয়েশিয়া। সোমবার (২১ জুন) ভোররাতে রাজধানী কুয়ালালামপুরের অদূরে ডেনকিলের বেশ কয়েকটি নির্মাণাধীন সাইট থেকে ১০২ বাংলাদেশিসহ ৩০৯ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত ও মিয়ানমারের নাগরিক রয়েছেন।

অভিবাসন বিভাগের পরিচালক দাতুক সেরি ইন্দেরা খায়রুল দাযাইমি দাউদের নেতৃত্বে জেনারেল মুভমেন্ট টিম (পিজিএ), জাতীয় নিবদ্ধকরণ বিভাগ (জেপিএন), জন প্রতিরক্ষা বাহিনী এবং শ্রম বিভাগের ১৮৯ জন প্রয়োগকারী কর্মকর্তাদের অভিযানটি পরিচালনা করে।

এ সময় সেলাঙ্গরের মুকিম, ডেংকিল এলাকায় একটি কন্সট্রাকশন সাইডে অভিযান চালিয়ে ৭১৫ জনকে আটক করা হয়। এরপর কাগজপত্র যাচাই বাচাই শেষে ৩০৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করে নিয়ে যায় ইমিগ্রেশন পুলিশ।

অভিযান সম্পর্কে ইমিগ্রেশনের ডিজি বলেন, আমরা তথ্য পেয়েছিলাম যে এখানে এমসিও লঙ্ঘন করে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে এবং স্বাস্থ্যবিধি একেবারেই মানা হচ্ছে না। মূলত এ কারণেই আমরা কর্মকর্তাদের নিয়ে অভিযান চালাতে বাধ্য হয়েছি। একই সঙ্গে আটককৃতদের সিমুনি ক্যাম্পে নিয়ে করোনা পরীক্ষার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

অভিবাসন বিভাগ বলছে, বিভিন্ন অপরাধে ২০ থেকে ৫২ বছর বয়সের এই বিদেশিদের ১৯৫৯/৬৩ এর ইমিগ্রেশন আইন এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর আওতায় গ্রেফতার করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com