শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
৯ দেশে ছড়িয়েছে ডেলটা প্লাস

৯ দেশে ছড়িয়েছে ডেলটা প্লাস

ভিশন বাংলা ডেস্ক: করোনাভাইরাসের ভারতীয় নতুন ধরন ডেল্টা প্লাস ভারতসহ ৯টি দেশে ছড়িয়ে পড়েছে। ভারত ছাড়াও আমেরিকা, ব্রিটেন, পর্তুগাল, সুইৎজারল্যান্ড, জাপান, পোল্যান্ড, রাশিয়া এবং চিনে করোনাভাইরাসের এই প্রজাতির সন্ধান এখন পর্যন্ত মিলেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে। শুধু ভারতে ৪০ জন এই ডেল্টা প্লাসে আক্রান্ত হয়েছে বলে আনন্দ বাজার তাদের খবরে উল্লেখ করেছে। আনন্দবাজার জানায়, করোনাভাইরাসের নতুন ডেল্টা প্লাস প্রজাতি নতুন করে উদ্বেগ তৈরি করছে। করোনার এই প্রজাতি নিয়ে মঙ্গলবার মহারাষ্ট্র, কেরল এবং মধ্যপ্রদেশকে সতর্ক করেছিল কেন্দ্র। করোনাভাইরাসের ডেল্টা প্রজাতি বা ভারতে প্রথম সন্ধান পাওয়া বি.১.৬১৭.২ প্রজাতির পরিবর্তিত রূপ করোনার ডেলটা প্লাস প্রজাতি। ভারতে এই প্রজাতিতে আক্রান্ত হওয়ার সংখ্যা এখনো বেশ কম। কিন্তু দেশের বিভিন্ন রাজ্যে লকডাউন উঠছে, তাই নতুন প্রজাতি ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে।

এখন পর্যন্ত মহারাষ্ট্রে ২১ জন করোনার ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্ত হয়েছেন। মধ্যপ্রদেশে ৬ জন, তামিলনাড়ুতে এবং কেরলে ৩ জন করে আক্রান্ত হয়েছেন এই প্রজাতিতে। কর্নাটকে কয়েক জনের মধ্যে থাবা বসিয়েছে এই প্রজাতি। অন্ধ্রপ্রদেশ, পঞ্জাব এবং জম্মুতে এক জনের শরীরে ডেল্টা প্লাসের উপস্থিতি দেখা গিয়েছে। মহারাষ্ট্রের রত্নাগিরি এবং জলগাঁওয়ে, কেরলের পালাক্কড় এবং পাথানামথিতা, মধ্যপ্রদেশের ভোপাল এবং শিবপুরিতে ডেল্টা প্লাসের উপস্থিতির প্রমাণ মিলেছে বলে জানিয়েছে মঙ্গলবার জানিয়েছে কেন্দ্র সরকারের উপদেষ্টা কমিটি। এই প্রজাতি যাতে সারা দেশে ছড়িয়ে না পড়ে, সে জন্য ওই এলাকাগুলির উপর নজর রাখার কথাও বলা হয়েছে কেন্দ্রের তরফে। করোনার ডেলটা ধরনটি ভারত থেকে বাংলাদেশসহ বিশ্বের ৮০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে এটি। কেননা, করোনার এই ধরন দ্রুত ছড়াতে পারে। অল্প সময়ের মধ্যে আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হয়। ইতিমধ্যে করোনার ডেলটা ধরনকে ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com