শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
হাইতির ভূমিকম্পে নিহত বেড়ে ৩০৪

হাইতির ভূমিকম্পে নিহত বেড়ে ৩০৪

আন্তর্জাতিক ডেস্ক: ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ দেশ হাইতিতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩০৪ জনে পৌঁছেছে।

স্থানীয় সময় শনিবার সকালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

ভূমিকম্পে বাড়ি, গির্জা, হোটেলসহ অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছে এক হাজার ৮শ’র বেশি মানুষ। খোঁজ মিলছে না অনেকের।

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, হাইতির সেন্ট লুইস দু সুদ শহরের ১২ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি। রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে ১৫০ কিলোমিটার পশ্চিমে জায়গাটির অবস্থান।

ভূমিকম্পে দেশের অনেক অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করছেন।

এরআগে ২০১০ সালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে হাইতিতে; সেই ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশটি।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com