শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে, শনাক্ত আরো বাড়ল

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে, শনাক্ত আরো বাড়ল

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৬৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬২৮ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৭১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ জনে।

আগের সাত দিনে দেশে যথাক্রমে ২৪৩০, ১৭৪৩, ৩১৭৬, ৩৪৩৬, ৩০৬২, ৩৩৫৭ ও ৩৭২৪ জন রোগী শনাক্ত হয়।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে ২৭ হাজার ৫৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৮২ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৯ দশমিক ৬৬ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২৫ হাজার ১৬৩টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার করা হয়েছে ৯০ লাখ ৯১ হাজার ৬১০ জনের। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৯ শতাংশ।

আজ সোমবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com