শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
‘কাঁচিতে ধার নেই’, দাঁত দিয়েই ফিতা কাটলেন পাকিস্তানের মন্ত্রী

‘কাঁচিতে ধার নেই’, দাঁত দিয়েই ফিতা কাটলেন পাকিস্তানের মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: বড়সড় দোকান কিংবা কোন কিছুর উদ্বোধনে বেশ ঘটা করেই কিছু আনুষ্ঠানিকতার আয়োজন থাকে। সাধারণত সেটি উদ্বোধন করা হয় ফিতা কাটার মাধ্যমে। উপস্থিত থাকেন ভিভিআইপি কোনও অতিথি কিংবা কোনও মন্ত্রী অথবা সেলিব্রিটি। কিন্তু কখনও শুনেছেন, উদ্বোধনের অনুষ্ঠানে এসে কাঁচি নয় দাঁত দিয়েই কেউ ফিতা কাটছেন!

শুনতে অবাক লাগলেও সম্প্রতি এমনই কাণ্ড ঘটিয়েছেন পাকিস্তানের এক মন্ত্রী। আর তার সেই কাজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রীতিমতো হাসির রোল পড়ে গিয়েছে।

সম্প্রতি পাকিস্তানের জেলমন্ত্রী তথা পাক পাঞ্জাব প্রদেশের মুখপাত্র ফায়াজ-উল-হাসান চৌহান রাওয়ালপিন্ডির একটি ইলেকট্রনিক শপের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন। ফিতা কাটার জন্য তাকে একটি কাঁচি দেওয়া হয়। কিন্তু কোনওভাবেই তিনি ওই কাঁচি দিয়ে ফিতা কাটতে পারছিলেন না। আর তাই সবাইকে চমকে দাঁত দিয়েই ফিতাটি কেটে ফেলেন তিনি।

পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার ভিডিও নিজেই শেয়ার করেন ফায়াজ। সঙ্গে লেখেন, ‘শপের উদ্বোধনের অভিনব উদ্যোগ। কাঁচিটায় একদমই ধার ছিল না। শপের মালিক নতুন ওয়ার্ল্ড রেকর্ডও গড়ে ফেলেছেন।’

এই ভিডিওটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হাসির রোল। নেটিজেনদের অনেকেই আবার পাক মন্ত্রীর এই কাজ দেখে অবাকও হয়েছেন। কেউ লিখেছেন, এরকমই তো মন্ত্রী হওয়া উচিত, যিনি কোনও কিছুর অপেক্ষাই করবেন না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com