শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
২৪ কোটি টিকা লাইন-আপে রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

২৪ কোটি টিকা লাইন-আপে রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: এখন পর্যন্ত ২৪ কোটি টিকা লাইন আপে রয়েছে। এই টিকা আগামী বছরের (২০২২ সাল) মার্চ- এপ্রিলের মধ্যে আমরা পাবো বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, এর মধ্যে ২ কোটি ৩০ লাখ লোককে আমরা টিকা দিয়েছি। আমরা প্রথম ধাপে ৮ কোটি লোককে টিকা দিতে চাই। সে লক্ষ্যে ২৪ কোটি টিকা আনার চেষ্টা করছি। এই টিকার বেশিরভাগ পাবো কোভ্যাক্স থেকে।

আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) হোটেল লা মেরিডিয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব তথ্য জানান। ডাচ- বাংলা চেম্বার অব কমার্স আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব জানান ড. মোমেন।

রাশিয়ার টিকা নিয়ে অগ্রগতি রয়েছে কি-না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার টিকায় খুব একটা অগ্রগতি নেই। তবে আমরা কাজ করছি।

এক প্রশ্নের উত্তরে ড. মোমেন জানান, ভারতে আমাদের চেয়ে করোনা সংক্রমণের হার বেশি। তবে যুক্তরাজ্য ভারতের নাগরিকদের ভ্রমণে রেড অ্যালার্ট না দিয়ে আমাদের দিয়েছে। যুক্তরাজ্য বলছে, আমাদের এখানে নাকি আফ্রিকার ভ্যারিয়েন্ট রয়েছে।

আমাদের এখানে সেটা নেই। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ তারা যেন বলে, আমাদের এখানে কোনো আফ্রিকান ভ্যারিয়েন্ট নেই। তাহলে সুবিধা হবে, যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com