শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
প্রতি মাসে ২ কোটি টিকা দেওয়ার পরিকল্পনা স্বাস্থ্য অধিদপ্তরের

প্রতি মাসে ২ কোটি টিকা দেওয়ার পরিকল্পনা স্বাস্থ্য অধিদপ্তরের

নিজস্ব প্রতিবেদক: প্রতি মাসে প্রায় দুই কোটি করোনাভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম। আজ রবিবার সন্ধ্যা ৭টার দিকে টিকা দেওয়া পরিকল্পনা বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এ কথা জানান।

অধিদপ্তরের মহাপরিচালক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সময়মতো পর্যাপ্ত করোনাভাইরাসের টিকা সংগ্রহ করতে সক্ষম হয়েছি। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সার্বক্ষণিক আমাদের দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ টিকা মজুদ রয়েছে। সামনের দিনগুলোতে প্রয়োজনীয় টিকা পাবার নিশ্চয়তা পেয়েছি। এরই ধারাবাহিকতায় আমরা প্রতি মাসে ক্যাম্পেইনের মাধ্যমে এক কোটি টিকা দেওয়াসহ প্রায় দুই কোটি টিকা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। এ লক্ষ্যে মাঠ পর্যায়ে কিভাবে আরো টিকাদান কার্যক্রম বাড়ানো যায় সেই বিষয়ে আমরা সচেষ্ট রয়েছি।

তিনি আরো বলেন, আপনারা জানেন এরই মধ্যে স্কুল-কলেজগুলো খুলে দেওয়া হয়েছে। আমরা আগে টিকা দেওয়ার জন্য যে স্কুল-কলেজের যে জায়গাগুলো ব্যবহার করতাম, সেগুলো ছেড়ে দিতে হচ্ছে। এমত অবস্থায় আমরা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি উপজেলার বড় কোনো হলরুমে টিকাদানের ব্যবস্থা করবো।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ইউনিয়ন পরিষদের টিকাদান কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্য সহকারীদের সাহায্যে ইউনিয়ন সাব সেন্টার, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসমূহে টিকা দেওয়ার ব্যবস্থা করবো। নিয়মিত টিকা কার্যক্রম থাকবে না এমন দু’দিন আমরা করোনার টিকা দেবো। দ্রুততম সময়ে কিভাবে শিশুদের টিকার আওতায় আনা যায় সেই বিষয়ে কাজ করা হচ্ছে বলেও তিনি জানান।

https://www.facebook.com/watch/?ref=external&v=1356709228091032

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com