শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
করোনায় মৃত্যু আরও কমল

করোনায় মৃত্যু আরও কমল

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে এক হাজার ৫৫৫ জন।

আজ সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রবিবার (১৯ সেপ্টেম্বর) করোনায় ৪৩ জনের মৃত্যু ও এক হাজার ৩৮৩ জন শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া ১৮ সেপ্টেম্বর ৩৫, ১৭ সেপ্টেম্বর ৩৮, ১৬ সেপ্টেম্বর ৫১, ১৫ সেপ্টেম্বর ৫১, ১৪ সেপ্টেম্বর ৩৫, ১৩ সেপ্টেম্বর ৪১, ১২ সেপ্টেম্বর ৫১, ১১ সেপ্টেম্বর ৪৮ জনের মৃত্যু হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৫৬৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩ হাজার ১০৬ জন। গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৮০০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ৪৩১টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমিক ৬৭ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৪ লাখ ৬৫ হাজার ৮৭টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৩২ শতাংশ।

এতে আরো বলা হয়, ২৪ ঘণ্টায় যে ২৬ জন মারা গেছে তাদের মধ্যে নারী ১৫ জন এবং পুরুষ ১১ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগে ৫ জন মারা গেছে। খুলনায় ২, বরিশালে ১, সিলেটে ১, রংপুরে ১ ও ময়মনসিংহে ১ জন মারা গেছে। তবে রাজশাহীতে কোনো মৃত্যু হয়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com